Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড মুনাফা মার্কিন জ্বালানি জায়ান্টদের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রিফাইনিং মার্জিন বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জ্বালানি কোম্পানি এক্সনমোবিল ও শেভরন। শনিবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রভাবই এই মুনাফার প্রধান কারণ।

এক্সনমোবিল জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। কোম্পানিটি ব্যাখ্যা করেছে যে, যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় ৯ শতাংশ ব্যাহত হয়েছে, যার ফলে রিফাইনিং মার্জিন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে কাতারের এলএনজি স্থাপনায় কিছু ক্ষতির কারণে কোম্পানিটির গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে, একই সময়ে শেভরন ১২ দশমিক ১ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণের বেশি। শেভরনের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে তাদের অপরিশোধিত তেলের গড় বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া ২০২৫ সালে হেস অধিগ্রহণের পর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির আয় আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের উপরে উঠে যাওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে অর্থনৈতিক এই পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। বিপুল মুনাফা অর্জনের খবর প্রকাশের পর প্রাক-বাজার লেনদেনে এক্সনমোবিলের শেয়ারের দাম ১ দশমিক ৫ শতাংশ এবং শেভরনের শেয়ারের দাম ০ দশমিক ৩ শতাংশ কমেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের…

14 minutes ago

অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ভুয়া এফডিআর ও চেক জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের…

18 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল ব্রিজবেনে তিন…

24 minutes ago

১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সব শাখা ও এটিএম…

27 minutes ago

ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে হেনস্তা ও সন্ত্রাসী অপবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী…

30 minutes ago

দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি

বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের পরিবারের জন্য নিরাপদ ও দুর্যোগ-সহনশীল আবাসন নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক…

37 minutes ago

This website uses cookies.