Header Premium (728×90)

১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা দেশের সব শাখা ও এটিএম বুথ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিন থেকে ব্যাংকের কাউন্টার, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য ডিজিটাল ও অনলাইন সেবাও পূর্ণমাত্রায় চালু করা হবে।

এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে সেবা নির্বিঘ্ন রাখতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএমে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর

রংপুরে শহিদ আবু সাঈদ গেট উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে,…

19 seconds ago

আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।…

2 minutes ago

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতার আয়োজন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দাবা প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা…

7 minutes ago

রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগাল কোচ জেসুস

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এবার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন পর্তুগাল জাতীয় দলের প্রধান…

17 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান…

18 minutes ago

বিদায়বেলায় সতীর্থ মুসোকে মজার বার্তা দিলেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের স্মরণীয় রাতে সতীর্থ গোলরক্ষক হুয়ান মুসোকে একটি জার্সি উপহার দিয়েছেন লিওনেল…

24 minutes ago

This website uses cookies.