ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে নিকাব পরিধানের কারণে হেনস্তা ও সন্ত্রাসী অপবাদ দেওয়ার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা হিজাব ও নিকাব পরিধানকে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও ধর্মীয় অধিকার হিসেবে উল্লেখ করেন।
বক্তারা অভিযোগ করেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বারবার পোশাক নিয়ে কটাক্ষ ও বৈষম্যের শিকার হওয়া দুঃখজনক। তারা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের আস্থার জায়গা, কিন্তু পোশাকের কারণে কোনো শিক্ষার্থীকে প্রশ্নবিদ্ধ করা বা ক্লাস থেকে বের করে দেওয়ার মতো ঘটনা শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তারা ক্যাম্পাসে সমতা ও ন্যায্যতার প্রত্যাশা করেছিলেন, কিন্তু সেখানে হিজাব-নিকাব নিয়ে হেনস্তার ঘটনা উদ্বেগজনক।
কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দীর্ঘায়িত না করে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। এছাড়া, ধর্মীয় বিষয়ে কোনো শিক্ষক কটূক্তি করলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা একাডেমিক নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানান তারা। পাশাপাশি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট একাডেমিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুমাইন ফাহমিদা, সুমাইন নুসরাত মিম, তাহমিদা আকবর, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার এবং সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না। মানববন্ধন শেষে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বরাবর প্রদান করা হয়।
ব্যক্তিগত জীবনে স্ত্রী মেলানিয়া তাকে 'স্যার' বলে ডাকেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টেক্সাসের…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আগামী সোমবার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)…
চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশে উন্মোচন করেছে তাদের সি-সিরিজের নতুন মডেল রিয়েলমি সি১০০। ফোনটিতে ৮,০০০…
মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের…
মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ভুয়া এফডিআর ও চেক জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের…
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল ব্রিজবেনে তিন…
This website uses cookies.