ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তেই তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।
ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং খোদ ইরানের পক্ষ থেকে হামলা না চালানোর অনুরোধ আসার পর তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর পেছনে মূল কারণ হিসেবে তিনি জানান, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে। ট্রাম্প আরও বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই হামলা থেকে বিরত থাকছেন, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে। এছাড়া ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বলে ট্রাম্প দাবি করেন।
দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন…
শিক্ষকদের প্রতিটি যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি…
রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।…
বরিশালের গৌরনদীতে ঋণের কিস্তি ও পাওনাদারদের চাপ সইতে না পেরে এক চা দোকানি গলায় ফাঁস…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তবে চলতি বছর…
This website uses cookies.