নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি কঠিন নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পড়ে গিয়ে তার কোমরের টেন্ডন বা হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ‘রানাবালি’ অথবা ‘মাইসা’ সিনেমার শুটিং সেটে ঘটে। ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয় এবং রাশমিকাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের আঘাত অভিনেতাদের মধ্যে খুবই বিরল। সাধারণত দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নেওয়া পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই এমন টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়। চিকিৎসকদের কাছেও আঘাতের মাত্রা বিস্ময়কর ছিল বলে জানানো হয়েছে।
রাশমিকার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন কর্মসূচির মাধ্যমে তিনি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই দুর্ঘটনার কারণে আপাতত তার ব্যস্ত শুটিং সূচি এবং বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ স্থগিত রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক…
দিনাজপুরের বিরলে সাবেক স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর…
সাবেক সংসদ সদস্য ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে।…
আইপিএলের আগামী মৌসুমের আগে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অন্য কোনো দলের কাছে বিক্রি বা অদলবদল করার…
রাজবাড়ীতে “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান- টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ…
মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার ৬৬ শতাংশে নেমে এসেছে। এতে শিল্প…
This website uses cookies.