Header Premium (728×90)

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান- টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এই কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এসে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমওসিএস (সিভিল সার্জন) ডা. নূরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আফরোজা আক্তার এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারমা মানজুরাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান করানো মায়ের নিজের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।

শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মাতৃদুগ্ধ পানের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

18 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

46 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.