Header Premium (728×90)

Categories: জাতীয়

শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিক: উপদেষ্টা মাহদী আমিন

সরকারের সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে শিক্ষকদের প্রতিটি যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।

মাহদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের দুর্নীতি ও লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে সুযোগ-সুবিধা ও অবসর ভাতা দীর্ঘদিন বকেয়া পড়েছিল, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই ২ হাজার কোটি টাকার সংস্থান করে তা পরিশোধের রূপরেখা ও কার্যক্রম শুরু করেছেন। এই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতেও শিক্ষক সমাজের সার্বিক কল্যাণ ও স্বার্থকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে তিনি আশ্বস্ত করেন।

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আধুনিকায়নের ঘোষণা দিয়ে উপদেষ্টা জানান, বিশ্ব শিক্ষক দিবসে আগে যেখানে মাত্র ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো, বর্তমান সরকার সেই সংখ্যা বাড়িয়ে শতাধিক শিক্ষকে উন্নীত করেছে। এছাড়া বিগত ফ্যাসিবাদী শাসনের সময়ে যেসব শিক্ষক নিপীড়ন সহ্য করেও শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের উপযুক্ত সামাজিক ও প্রশাসনিক মূল্যায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

প্রযুক্তিবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, আন্তর্জাতিক টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, উচ্চশিক্ষা, বিশ্বমানের প্রশিক্ষণ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে শিক্ষকরা গণতন্ত্রের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ এবং এমপিও চালু, এনটিআরসিএ গঠন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার মতো যুগান্তকারী সব উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই বিএনপির হাত ধরে শুরু হয়েছিল।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক-কর্মচারী প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ প্রমুখ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক অবদান স্মরণ করে মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরের রাজপথের সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি ক্রান্তিলগ্নে শিক্ষকরা গণতন্ত্রের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।’’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের…

10 minutes ago

অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ভুয়া এফডিআর ও চেক জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের…

15 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল ব্রিজবেনে তিন…

21 minutes ago

১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সব শাখা ও এটিএম…

24 minutes ago

ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে হেনস্তা ও সন্ত্রাসী অপবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী…

27 minutes ago

দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি

বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের পরিবারের জন্য নিরাপদ ও দুর্যোগ-সহনশীল আবাসন নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক…

34 minutes ago

This website uses cookies.