Header Premium (728×90)

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে শক্তিশালী ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংঘটিত এই শক্তিশালী ভূকম্পনের পরপরই দেশটির উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেএমএ জানিয়েছে, রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরিয়াকে উপসাগরের পশ্চিম উপকূলীয় এলাকার জন্য এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভূমিকম্পের প্রভাবে প্রায় ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর কিউশু দ্বীপে অবস্থিত কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির আওতাধীন প্রায় ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে উচ্চগতির বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে ভূমিকম্পের পর পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরি ও গভীর সমুদ্রখাতঘেরা ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় বিশ্বের ৬.০ বা তার চেয়ে বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে ঘটে থাকে। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার কম্পন অনুভূত হয়। এর আগে, প্রায় ১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং আরও ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মিরপুর কলেজে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত সাত

রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত…

11 minutes ago

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষের পর বাড়িঘরে লুটপাট ও আগুন

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর এলাকাটিতে বাড়িঘরে লুটপাট…

28 minutes ago

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা…

44 minutes ago

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর আরোপ হচ্ছে না: উপদেষ্টা ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ১০ শতাংশ শুল্ক বাংলাদেশের ওপর কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য…

45 minutes ago

স্বৈরাচার বিদায় হয়েছে, রাষ্ট্র গড়ার দায়িত্ব এখন আমাদের: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার দায়িত্ব সবার…

59 minutes ago

নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে…

1 hour ago

This website uses cookies.