Header Premium (728×90)

Categories: জাতীয়

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষের পর বাড়িঘরে লুটপাট ও আগুন

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার সকাল থেকে আকবরনগর গ্রামে প্রায় ৫০ থেকে ৬০টি বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও আগুন দেওয়া হয়।

এর আগে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা সংঘর্ষে মিরারচর গ্রামের মাসুদ মিয়া ও হিরণ মিয়া নামের দুজন নিহত হন। ওই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন। মামলা ও পরবর্তী পরিস্থিতির ভয়ে সোমবার সংঘর্ষ থামার পরপরই আকবরনগর গ্রামের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। জনশূন্য সেই বাড়িঘরগুলোই এখন দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে কিছু মানুষ আগুন দিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হয়েছে এবং বাদ আসর জানাজা হওয়ার কথা রয়েছে। এরপরই স্বজনরা আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মাঝখান দিয়ে যাওয়া সড়কের বাসস্ট্যান্ড বাজারটির নাম ‘আকবরনগর’ নাকি ‘মিরারচর’ হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবারের সেই বিরোধ চরম আকার ধারণ করলে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রিজার্ভ পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের জেরে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় চরম দুর্ভোগের শিকার হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

35 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

39 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

49 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

54 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

1 hour ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

1 hour ago

This website uses cookies.