প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কে বাংলায় বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে।
এছাড়া রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ এবারের অধিবেশনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হবে বলে এর আগেই জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি সাইড ইভেন্টেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
এবারের সফরে সাধারণ পরিষদের আনুষ্ঠানিকতার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। গত ২২ সেপ্টেম্বর তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আয়োজিত ওই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তিনি তার এই সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
This website uses cookies.