Header Premium (728×90)

Categories: সারাদেশ

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার চাঁন সরদার (৪২), তারা সরদার (৩৫) এবং বাবুল আকন্দ (৩৬)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন, যাকে পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই দণ্ডপ্রাপ্ত পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আকু শেখের ছেলে। ঘটনার পরের দিন নিহতের মা ফিরোজা বেগম কোতোয়ালি থানায় চাঁন সরদার, তারা সরদার ও শাহিন সরদারের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহত ফয়সাল শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে সবজি বিক্রির পাশাপাশি চাঁন সরদারের আড়তে লেবারের কাজ করতেন। চাঁন সরদারের সঙ্গে মনোমালিন্যের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে কৌশলে ফয়সালকে ডেকে নিয়ে নির্মাণাধীন ভবনের পাশে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিয়া ২০১৩ সালের ৩১ জুলাই চারজনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে বাবুল আকন্দের নামও তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে যুক্ত করা হয়। মামলার শুনানি চলাকালে আসামি শাহিন সরদার মারা যান, তাই তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান (খোকন) জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর হত্যাকাণ্ডটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

‎ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামের এক সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া পলাতক দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

চাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয় বড়: গোলাম পরওয়ার

চাকরি-বাকরিতে মেধার চেয়ে দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি…

5 minutes ago

মোদির ভিডিও ব্লক: ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে…

23 minutes ago

৬ বছর পারফরম্যান্সের নিশ্চয়তা নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৬০ প্রো

ইনফিনিক্স নোট ৬০ প্রো স্মার্টফোনে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা ও উন্নত কুলিং সিস্টেমের প্রতিশ্রুতি…

38 minutes ago

দেশব্যাপী বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী…

51 minutes ago

ইরানের সঙ্গে সমঝোতার ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে…

52 minutes ago

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সম্মিলিত উদ্যোগের আহ্বান

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং…

1 hour ago

This website uses cookies.