Header Premium (728×90)

Categories: জাতীয়

দেশব্যাপী বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার

গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে চালানো বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৯ হাজার ২৬৭ জনকে চলমান বিশেষ অভিযানের আওতায় এবং ১ লাখ ২ হাজার ৭২২ জনকে বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশি অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান।

মাদকবিরোধী অভিযানেও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য। সরকারি তথ্য অনুযায়ী, মাদক উদ্ধারের এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং এ সংক্রান্ত অপরাধে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রের করা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সংবাদমাধ্যম মাকতুব…

9 minutes ago

মৌলভীবাজারে গ্রাফটিং টমেটো চাষে সফল কৃষক, নেই সরকারি সহায়তা

মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা সফল হলেও, সার ও কীটনাশকের…

13 minutes ago

স্কাইট্র্যাক্স র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ ইউএস-বাংলা এয়ারলাইন্স

আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর তালিকায় এক ধাপ…

19 minutes ago

ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন

লিডস ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ডমিনিক ক্যালভার্ট-লুইন আবারও ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছেন। হ্যারি কেইনের…

22 minutes ago

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান

বিকাশ ডিজিটাল ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে পরিশোধিত…

31 minutes ago

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে…

34 minutes ago

This website uses cookies.