স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে শুধু শক্তিশালী প্রসেসর বা উন্নত ক্যামেরাই যথেষ্ট নয়, বরং দীর্ঘ সময় ধরে ডিভাইসটি একই গতিতে চলার সক্ষমতাও ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই চাহিদাকে গুরুত্ব দিয়ে ইনফিনিক্স বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন 'নোট ৬০ প্রো', যেখানে টানা ৬ বছর মসৃণ পারফরম্যান্স বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ফোনটিতে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, যা দীর্ঘ ব্যবহারের পরও ফোনটিকে দ্রুত ও নির্ভরযোগ্য রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা মাথায় রেখে এই স্মার্টফোনে ৩ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইনফিনিক্স। ডিভাইসটির কার্যক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ৩ডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ফোনটিতে বিশেষ সেলফ-হিলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সফটওয়্যারের মাধ্যমে এই প্রযুক্তি ব্যাটারির আয়ু বাড়াতে কাজ করে, যেখানে প্রতি ২০০টি চার্জিং সাইকেলের পর ব্যাটারির স্বাস্থ্যের অতিরিক্ত ১ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব। এছাড়া অ্যাডাপ্টিভ বাইপাস চার্জিং প্রযুক্তি দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে ব্যবহারকারীরা এমন স্মার্টফোন খুঁজছেন যা কয়েক বছর ব্যবহারের পরও ধীরগতির হবে না। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, উন্নত কুলিং ব্যবস্থা এবং ব্যাটারির স্থায়িত্ব—এই তিনটি বিষয়ের সমন্বয়ই এখন একটি স্মার্টফোনের মূল্যায়নের মানদণ্ড। ইনফিনিক্সের দাবি, এসব প্রযুক্তিগত সুবিধার কারণে নোট ৬০ প্রো শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য দীর্ঘসময় নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা…
খাগড়াছড়িতে ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন…
This website uses cookies.