ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ‘সাময়িকভাবে ব্লক’ হয়ে যাওয়ার ঘটনায় দিল্লি সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, এটি মূলত একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে এবং ভুলবশত ভিডিওটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর মেটা তা সংশোধন করে ভিডিওটি পুনরায় চালু করেছে।
ভিডিওটি পুনরায় চালু হওয়ার আগে ভারতে ব্যবহারকারীরা একটি নোটিশ দেখতে পান, যেখানে উল্লেখ ছিল যে আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ওই অঞ্চলে প্রদর্শন থেকে বিরত রাখা হয়েছে। পরে মেটার একজন মুখপাত্র বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে বলেন, ভুলবশত মোদির কনটেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল, যা পরবর্তীতে পুনরুদ্ধার করা হয়েছে।
এদিকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ভারত সরকার এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ভিডিও ব্লক হওয়ার ঘটনায় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটা এবং ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে। সূত্রগুলোর মতে, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধিদের তলব করা হতে পারে।
গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে নরেন্দ্র মোদি জেন জি তরুণদের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন। শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত ওই কর্মসূচিতে মোদি প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের কঠোর পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর আইনি বিধান প্রণয়নের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এছাড়া দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করার প্রতিশ্রুতি দেন তিনি। মোদি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.