রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য সংগ্রহের জন্য ওই সময় কলেজের দেয়াল ঘেঁষে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ছিল। হঠাত করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ধসে পড়লে সেখানে অপেক্ষমাণ কয়েকজন নারী ও পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নাছিমা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.