Header Premium (728×90)

Categories: সারাদেশ

নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেছেন। রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।

পরিদর্শনের সময় সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতের কাছে রাজবাড়ীর ছোট তরফ ও বড় তরফসহ বিভিন্ন স্থাপনা তুলে ধরেন। এ সময় তিনি রাজবাড়ীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত ধারণা দেন।

রাজবাড়ী পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শন কার্যক্রম শেষে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার বাজেট…

22 seconds ago

মিরপুর কলেজে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত সাত

রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত…

13 minutes ago

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষের পর বাড়িঘরে লুটপাট ও আগুন

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর এলাকাটিতে বাড়িঘরে লুটপাট…

30 minutes ago

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা…

45 minutes ago

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর আরোপ হচ্ছে না: উপদেষ্টা ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ১০ শতাংশ শুল্ক বাংলাদেশের ওপর কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য…

46 minutes ago

স্বৈরাচার বিদায় হয়েছে, রাষ্ট্র গড়ার দায়িত্ব এখন আমাদের: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার দায়িত্ব সবার…

1 hour ago

This website uses cookies.