Header Premium (728×90)

হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানও হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর। হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইনযুক্ত এলাকায় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সদস্যদের অভিযানের খবরও পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন হামলা অব্যাহত থাকলে ওই অঞ্চল থেকে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সার রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বাহিনীটি আরও দাবি করেছে যে, গত কয়েক ঘণ্টায় প্রণালি অতিক্রমের চেষ্টাকারী চারটি জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) ভোরে ইরানের হরমুজগান প্রদেশে নতুন করে মার্কিন হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হওয়ার দাবি করা হয়েছে। এছাড়াও হামলায় দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ না করে, তবে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে…

9 minutes ago

ইরানি হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের পক্ষ থেকে বারবার চালানো নৃশংস হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।…

25 minutes ago

বিশ্বকাপের হতাশা ঝেড়ে ফেলে অনুশীলনে ফিরলেন নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাবে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির…

41 minutes ago

সাজেকে বিজিবির ডাম্পার ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির সাজেকে বিজিবির একটি ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তি চাকমা (৩০) নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত…

55 minutes ago

ট্রাম্পকে হত্যার বিনিময়ে ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা আইআরআইয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকার পুরস্কার…

1 hour ago

পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মির্জা ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাক শিল্পের প্রসার ঘটেছে। আজ এই শিল্প দেশের অর্থনীতির প্রধান…

1 hour ago

This website uses cookies.