Header Premium (728×90)

Categories: জাতীয়

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায় এবং বাকি তিনজন সিলেটে মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৯ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু। এই সময়ের মধ্যে দেশে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা?

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতির মাঝে বাংলাদেশের সামাজিক মাধ্যমে এক ধরণের ধারণা ছড়িয়েছে যে, বিশ্বযুদ্ধ…

17 seconds ago

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়ায় শুরু হয়েছে…

1 minute ago

অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে সমাপ্ত হতে…

10 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিরিরবন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির…

11 minutes ago

যুদ্ধ এখনো শেষ হয়নি, বিজয় সুসংহত করতে হবে: ইরানি সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি জোর দিয়ে বলেছেন…

17 minutes ago

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রামে চকবাজার থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার…

24 minutes ago

This website uses cookies.