রাঙামাটির সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তি চাকমা নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা (৩০) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য তিনি সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে চাম্পাতলি এলাকায় পৌঁছালে বিজিবির ডাম্পার গাড়িটি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির গাড়ির ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নেওয়ার খবর তারা পেয়েছেন। নিহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
This website uses cookies.