বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন, তবে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই লক্ষ্যেই দীর্ঘ বিরতির পর সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড।
অনুশীলনে ফেরার প্রথম দিনেই সরাসরি মাঠে নামেননি নেইমার। বরং তিনি জিমনেসিয়ামে সময় কাটিয়েছেন এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য নেইমারের এই প্রত্যাবর্তন অত্যন্ত স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস। ম্যাচে আলভারো বারিয়ালের গোলে সমতায় ফিরলেও যোগ করা সময়ে গোল হজম করে দলটি হার এড়াতে পারেনি, যার ফলে তারা এখন অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।
এমন কঠিন সময়ে নেইমারের উপস্থিতি ক্লাবের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার মাঠের অনুশীলনে অংশ না নিলেও ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন। তিনি প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নিয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচেই তাকে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.