মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়। তারা জানিয়েছে, সদস্য ও সমর্থকদের কাছ থেকে সংগ্রহ করা অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে আইআরআই বলেছে, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারী হিসেবে তারা যাদের দায়ী মনে করে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অব্যাহত থাকবে। সংগঠনটির মতে, ‘অত্যাচারীরা কখনো শান্তি পাবে না।’ একই সঙ্গে তারা নিজেদের যোদ্ধাদের জন্য এই প্রতিশোধ গ্রহণকে একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে বর্ণনা করেছে এবং শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়। সেই বৈঠকে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের সরাসরি ভূমিকার কথা উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক তার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে…
ইরানের পক্ষ থেকে বারবার চালানো নৃশংস হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।…
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাবে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘ বিরতির…
রাঙামাটির সাজেকে বিজিবির একটি ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তি চাকমা (৩০) নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম দিনের মার্কিন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাক শিল্পের প্রসার ঘটেছে। আজ এই শিল্প দেশের অর্থনীতির প্রধান…
This website uses cookies.