ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, নিখোঁজ ১ হাসান মাহমুদের রেকর্ড হ্যাটট্রিকে ১০৬ রানের লিড পেল বাংলাদেশ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেলেন সাহিদা আক্তার লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল

জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান, জামালপুর:
  • আপডেট সময় : ১০:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান,
জামালপুর:

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল জামালপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শফি মিয়ার বাজার থেকে র‍্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালী চলাকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।

র‍্যালী শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫