ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:
বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে আজ (রোববার) সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য ব্যবস্থা রূপান্তর, টেকসই কৃষি, দারিদ্র্য মোকাবিলা ও বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো FAO-র একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ বছরের সম্মেলনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে FAO সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় অংশগ্রহণের একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত।
সফর শেষে আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
This website uses cookies.