Header Premium (728×90)

খেলাধুলা

যশোরের খাজুরায় মাহাবুর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

প্রথমার্ধে ডি বক্সের ভেতরে কয়েক মিনিটের ব্যবধানে মারাত্মক দুটি ফাউল করেন কালীগঞ্জ দলের রক্ষণভাগের খেলোয়াড় মুনতাসির।

প্রথমবার হলুদ কার্ড দিয়ে তাকে সতর্ক করেন রেফারি মেহেদি হাসান। দ্বিতীয়বার ফাউল করলে প্রথমে হলুদ কার্ড ও পরে লাল কার্ড পান মুনতাসির এবং পেনাল্টি পায় শালিখা দল। কিন্তু সুযোগ মিস করেন দলটির স্টাইকার বিদেশি খেলোয়াড় কেসি। এরপর একজন কম খেলোয়াড় নিয়েই আক্রমণাত্বক হয়ে ওঠে প্রতিপক দল। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। আর দর্শক ছিলো সারিতে টানটান উত্তেজনা।

দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। এতে শালিখা দল ৪-২ গোলে কালীগঞ্জ দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে।শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমানদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠের চিত্র ছিলো এ রকম।

এদিন বিকেল ৪টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর হাসিব ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক ইমন।সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, বিএনপি নেতা মুরাদ বিশ্বাস ও জাফর বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে যশোরের কেশবপুর ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলার একতা স্পোর্টিং ক্লাব। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

saju

Recent Posts

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

4 minutes ago

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

17 minutes ago

ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…

18 minutes ago

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

35 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

42 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

45 minutes ago

This website uses cookies.