গলব্লাডার অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ঝকঝকে তকতকে সেই পরিবেশে বেশ আরামই বোধ করছিলাম। অপারেশনের আগের রুটিন ব্লাড টেস্টের জন্য এক নার্স আমার কাছে এলেন রক্ত নেওয়ার উদ্দেশ্যে।
সূঁচের প্রতি আমার প্রচণ্ড ভীতি রয়েছে। তাই নার্সের দিকে তাকিয়ে কাতর গলায় অনুরোধ করলাম, “সূঁচে বড্ড ভয় পাই। রক্ত সাবধানে নেবেন। ব্যথা দেবেন না।”
হাসিখুশি সেই নার্স আমাকে আশ্বস্ত করে মিষ্টি হেসে বললেন, “বাটারফ্লাই দিয়ে নেব। লাগবে না।”
নার্স আমার কনুইয়ের ওপর বাঁধন দিলেন এবং তার হাতে বাটারফ্লাইসমেত উন্মুক্ত সূঁচ প্রস্তুত ছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার চারপাশটা যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। তবে নিডল আমার শরীর স্পর্শ করার ঠিক আগের মুহূর্তেই আমি আচমকা চিৎকার করে উঠলাম।
আমার সেই অসময়ের ভয়াবহ চিৎকারে নার্স হকচকিয়ে গিয়ে কেঁপে উঠলেন। হতভম্ব চোখে তাকিয়ে দেখি, বাটারফ্লাইসমেত সেই খোলা নিডলটি নার্সের নিজের পায়ের জুতোর ওপর খাড়া হয়ে গেঁথে আছে।
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। ডারউইনে পুরুষ দলের হার…
বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
This website uses cookies.