ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা

“খেলনা বিমান” মন্তব্য: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার্টার্ড উড়োজাহাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বলিউড তারকা নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে। ভারতের একটি বিমান পরিবহন প্রতিষ্ঠান এই মামলাটি করেছে। তাদের অভিযোগ, নোরার এমন অদূরদর্শী মন্তব্যের কারণে তাদের ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং বুকিং কমে গেছে।

ভারতের গান্ধীনগরের একটি আদালতে 'ডিউনস এভিয়েশন' নামের ওই প্রতিষ্ঠানটি মামলাটি দায়ের করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস এভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেছিলেন নোরা ফাতেহি।

ভ্রমণকালীন সময়ে উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করেন নোরা। পরবর্তীতে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও প্রকাশ করে বিমানটিকে 'ক্ষুদ্রাকৃতির', 'খেলনা' এবং 'লেগো বিমান' হিসেবে উল্লেখ করেন। ইনস্টাগ্রামে নোরার ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী থাকায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণ যাত্রীদের মনে এই বিমানের নিরাপত্তা ও মান নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়।

বিমান পরিবহন সংস্থাটির দাবি, নোরার এই অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পর তাদের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস পেয়েছে এবং বুকিং বাতিলের হারও অনেক বেড়ে গেছে। কোনো ধরনের প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব তথ্য যাচাই ছাড়াই নোরা এই মন্তব্য করেছেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। বিপুল সংখ্যক অনুসারী থাকার কারণে তার এই বক্তব্য প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের আর্থিক ক্ষতিসাধন করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

“খেলনা বিমান” মন্তব্য: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬