ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

মাতৃত্বের পর নারীদেহ নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব বিপাশা বসু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে নারীদের অনুপ্রাণিত করে আসা বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবার মাতৃত্ব পরবর্তী সময় নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মা হওয়ার পর নারীদেহের পরিবর্তন, সৌন্দর্য ও ওজন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা এবং সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের বিষয়ে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

‘এল ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভার শুটিংয়ে অংশ নিয়ে বিপাশা জানান, ২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম সন্তান, কন্যা দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানানোর পর থেকেই তিনি শারীরিক পরিবর্তনের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিপাশার মতে, নারীদেহ নিয়ে সমাজের আলোচনাগুলো এখনো বড্ড অদ্ভুত। তিনি বলেন, ৪০ বছর বয়সে পৌঁছেও একজন নতুন মায়ের কাছে প্রত্যাশা করা হয় যে তিনি যেন অলৌকিকভাবে আবার ২০ বছরের তরুণীর চেহারায় ফিরে আসবেন। অথচ সন্তান, পরিবার ও নিজের জীবন সামলাতে একজন মা কতটা পরিশ্রম করেন, সেটি সমাজের নজরে আসে না।

অভিনেত্রী আরও বলেন, সমাজ একজন নারীর পুরোনো চেহারায় দ্রুত ফিরে আসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেখানে মাতৃত্বের পরিশ্রম ও শারীরিক পরিবর্তনের বাস্তবতাকে খুব কম মানুষই বোঝার চেষ্টা করেন। সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য ও পাপারাজ্জিদের অসংবেদনশীল আচরণের মুখোমুখি হলেও বিপাশা নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন। তিনি বলেন, "আমি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। কোনো ট্রল আমাকে ভাঙতে পারবে না।" বাইরের নেতিবাচক মন্তব্য তাকে প্রভাবিত করতে পারে না জানিয়ে তিনি আরও বলেন, নিজের পথচলা কতটা কঠিন ছিল তা তিনি জানেন এবং কী করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও তার রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের পরিচয় হয় এবং ২০১৬ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্মক্ষেত্রে বিপাশাকে সর্বশেষ এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ দেখা গেছে, যা ছিল তার ওটিটিতে অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে দূরে থাকলেও তিনি কন্যা দেবীকে নিয়ে সংসার ও নিজের জীবন উপভোগ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মাতৃত্বের পর নারীদেহ নিয়ে ট্রলিংয়ের বিরুদ্ধে সরব বিপাশা বসু

আপডেট সময় : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬