ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

যে বাংলো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটিই কিনে ‘মান্নাত’ বানালেন শাহরুখ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ছয়তলা বাসভবন ‘মান্নাত’-এর সংস্কার ও আধুনিকীকরণের কাজ চলছে। আনুমানিক ৩০০ কোটি টাকা মূল্যের এই আইকনিক অট্টালিকাটির পেছনের অংশে নতুন কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে। তবে এই বিলাসবহুল প্রাসাদটি নিজের করে নেওয়ার পেছনে রয়েছে এক দারুণ ইতিহাস। ১৯৯৭ সালে একটি গানের শুটিংয়ের সময় যে বাড়িটির নিরাপত্তাকর্মীরা শাহরুখকে তাড়িয়ে দিয়েছিলেন, পরবর্তীতে সেটিই কিনে নেন এই সুপারস্টার।

জানা যায়, ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার ‘চাঁদ তারে’ গানের শুটিং করার সময় সমুদ্রমুখী এই বাংলোটি প্রথম নজর কেড়েছিল শাহরুখ খানের। তখন এই বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ এবং এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ। শুটিং চলাকালে হঠাৎ বাংলোর নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও তার পুরো শুটিং দলকে সেখান থেকে তাড়িয়ে দেন। অপমানিত বোধ করলেও হবু ‘কিং খান’ সেদিন রসিকতা করে সহকর্মীদের বলেছিলেন, ‘এটা কিনে নেব নাকি? তারপর শুটিং করব।’ সেই মুহূর্তেই বাড়িটি নিজের করার স্বপ্ন বুনেছিলেন তিনি।

সেই স্বপ্নেরই বাস্তব রূপ ঘটে ২০০১ সালে, যখন শাহরুখ খান ‘ভিলা ভিয়েনা’ কিনে নেন। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, বাড়িটির প্রকৃত মূল্য এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে সে সময় তার প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছিল। কেনার পর প্রথম দিকে বাংলোটির নাম ‘জান্নাত’ রাখলেও, একের পর এক সাফল্য এবং নিজের সব চাওয়া পূরণ হতে থাকায় পরবর্তীতে নাম বদলে রাখা হয় ‘মান্নাত’। বর্তমানে এই আইকনিক ভবনের বাজারমূল্য ৩০০ কোটি টাকারও বেশি।

বছরের পর বছর ধরে মুম্বাইয়ের অন্যতম প্রধান দর্শনীয় স্থানে পরিণত হওয়া এই বাসভবনের সামনে প্রতি ঈদ বা অভিনেতার জন্মদিনে হাজার হাজার ভক্ত ভিড় জমান প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। বর্তমানে বাড়িটির আধুনিকীকরণ ও নতুন তলা যুক্ত করার কাজ চলায় ভক্তদের মাঝে এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সংস্কারকাজ শেষে এই ঐতিহাসিক বাড়িটি কী নতুন রূপ ধারণ করে, তা দেখতেই এখন মুখিয়ে আছেন অনুরাগীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যে বাংলো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটিই কিনে ‘মান্নাত’ বানালেন শাহরুখ

আপডেট সময় : ০১:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬