ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

নানা আয়োজনে উদযাপিত হলো কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিতা, গান, নৃত্যনাট্য, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে উদযাপিত হলো কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

উদ্বোধনী বক্তব্যে নূরুল ইসলাম মণি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের জন্য তাঁর মতো কবির প্রয়োজন রয়েছে। তিনি যেন আরও কবিতা লিখে দেশের সাহিত্যাঙ্গনে অবদান রেখে চলেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাঁর সৃজনশীলতা ও সংগ্রামের সঠিক মূল্যায়ন করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তাঁর বক্তব্যে বলেন, কবিরা না থাকলে এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ত। কবি মোহন রায়হান সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

একঝাঁক তরুণ সংগীতশিল্পীর পরিবেশিত উদ্বোধনী সংগীতের মাধ্যমে এই উৎসবমুখর অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কবি মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নির্মিত ‘অগ্নিপথের কবি’ নামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে একটি সংবর্ধনা গ্রন্থ এবং কবির ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নানা আয়োজনে উদযাপিত হলো কবি মোহন রায়হানের ৭০ বছরপূর্তি

আপডেট সময় : ০১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬