ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, বর্তমানে পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর পর এইচএসসি পরীক্ষার সূচিতেও পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমানে এমন কোনো কারণ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬