ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের জুয়েলের মরদেহ দেশে তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি গাজায় সীমানা বাড়াচ্ছে ইসরাইল, ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো পরিবার পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নতুন লক্ষ্য ঠিক করলেন গোলরক্ষক গার্সিয়া প্রতিটি শিশুর স্বপ্নপূরণে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ বাংলাদেশে পেপ্যাল ও পেওনিয়ারের পথ সুগম করতে নতুন নীতিমালা সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে দিনমজুরের দেড়শ মণ পেঁয়াজসহ সর্বস্ব পুড়ে ছাই ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব কিশোরগঞ্জের চাঁদ খোসালের মসজিদের দানবাক্সে মিলল ১০ লাখ টাকা

প্রতিটি শিশুর স্বপ্নপূরণে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়শাকে নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তারা চিকিৎসক, বিজ্ঞানী বা শিক্ষকসহ দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তিতে পরিণত হতে পারবে।

আয়শার জীবনসংগ্রাম ও সাফল্যকে প্রতিকূলতা জয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই না আয়শার সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকুক। বাংলাদেশের প্রতিটি শিশু যেন তার সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী অদম্য মেধাবী আয়শাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একে সরকারের মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী, তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রতিটি শিশুর স্বপ্নপূরণে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬