ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার বিরোধে সাহেব আলী হত্যা, শুটার রনি গ্রেপ্তার যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ফ্রান্সে স্মার্ট পরিবহন বিষয়ক প্রশিক্ষণে এআইইউবি প্রতিনিধিদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে অনুষ্ঠিত ‘স্মার্ট পরিবহন’ বিষয়ক পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর একটি প্রতিনিধিদল। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৫ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত ফ্রান্সের ইউনিভার্সিটি লিওঁ ২-এর অধীন আইইউটি লুমিয়ের লিওঁ ২-এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন প্রকৌশল অনুষদের পরিচালক অধ্যাপক ড. মো. সানিয়াত রহমান জিশান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. চৌধুরী আকরাম হোসেন এবং প্রকৌশল অনুষদের বিশেষ সহকারী জনাব আবির আহমেদ। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও ভিয়েতনামের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নেন। টেকসই ও স্মার্ট পরিবহন ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ইউনিভার্সিটি লিওঁ ২-এর স্থানীয় প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ প্রশিক্ষণ কার্যক্রমের সামগ্রিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা ইউনিভার্সিটি লিওঁ ২-এর বিশেষজ্ঞ শিক্ষকদের অধীনে বিভিন্ন বক্তৃতা, কর্মশালা ও আলোচনা সভায় অংশ নেন।

প্রশিক্ষণ সেশনগুলোতে ড. থানহা-হা বারগাস টেকসই গণপরিবহন, পর্যটনে মোবিলিটি-অ্যাস-আ-সার্ভিস এবং কৌশলগত পরিবহন কাঠামো নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, টেকসই পর্যটন পরিবহনের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কথা বলেন অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি ও ড. নিজার হাউস। এছাড়া স্মার্ট নগর পরিবহন সমাধান এবং টেকসই পরিবহন ব্যবস্থায় ডেটা বিশ্লেষণের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন অধ্যাপক ইয়াসিন উজরুত। শিল্পখাতের বিশেষজ্ঞদের সহায়তায় অনুষ্ঠিত এসব সেশন থেকে অংশগ্রহণকারীরা কার্বন নিঃসরণ মূল্যায়ন, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নির্বাচন এবং দায়িত্বশীল পর্যটন উন্নয়নের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে লিওঁ শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ভিল দ্য বোঝোলে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার টেকসই পর্যটন উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে ইউনিভার্সিটি লিওঁ ২-এর মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ, মিস নিলুফার ফাতেমিপানাহ এবং মিস থাইস চিয়ানকা মাচাদো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করেন। এআইইউবি কর্তৃপক্ষ জানায়, এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের এই আন্তর্জাতিক প্রশিক্ষণ তাদের বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে স্মার্ট পরিবহন বিষয়ক প্রশিক্ষণে এআইইউবি প্রতিনিধিদল

আপডেট সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬