ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা ৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী ৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয় নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, এলাকাবাসীর আনন্দ দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধন

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

স্টাফ রিপোর্টার  
  • আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৬০ বার পড়া হয়েছে

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

                                          স্টাফ রিপোর্টার  

আজ (৩০ জুলাই) বুধবার দিনব্যাপী কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করেছেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সোবহান।

সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মধ্য কাঁঠালবাড়ি গ্রামের ভানু মাস্টারের বাড়ির সংলগ্ন শ্মশানে রাস্তা না থাকায় সেখানে সড়ক নির্মাণ ও শ্মশানের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।

এছাড়া তিনি জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, গুনাইগাছ ডিগ্রি কলেজ, মেধা বিকাশ কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চর বজরা পূর্বপাড়া জামে মসজিদে একটি মাইক প্রদান করেন তিনি। একই এলাকার যুব ক্লাবের উদ্যোগে এবং তার সহযোগিতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছাড়া কেবলকৃষ্ণ গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত মোরশেদা বেগমকে দুই বান্ডিল ঢেউটিন সহায়তা হিসেবে প্রদান করেন।

এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণকালে সাধারণ মানুষ আব্দুস সোবহানকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, উলিপুর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জাতীয় পার্টির উলিপুর-৩ আসনের মনোনীত এই প্রার্থী আরও জানান, আগামী দিনগুলোতেও তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করলেন আব্দুস সোবহান

আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫