ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন জোনের তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ৩২, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫০, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৩৩, গুলশানে ২৩ এবং উত্তরায় ৫০ জন রয়েছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ ১টি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা এবং ৩৩ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। এছাড়া অভিযানে ৩ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

আপডেট সময় : ১০:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬