নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলার অংশে দুটি নতুন পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং দুপুরে আত্রাই উপজেলার রামপুর মৌজায় চেকপোস্ট দুটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম। এই চেকপোস্টগুলো নির্মাণে সংসদ সদস্য ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা থেকে রেললাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর সড়কটির অধিকাংশ এলাকা ফাঁকা থাকায় ছিনতাই বা সড়ক ডাকাতির ঝুঁকি বেশি থাকে। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং চলাচলকারীদের আতঙ্ক দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি চেকপোস্টে একজন এএসআই’র নেতৃত্বে পাঁচজন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তার নির্বাচনি অঙ্গীকার ছিল এবং পুলিশকে আরও সক্রিয় করার উদ্দেশ্যেই এই দুটি চেকপোস্ট নির্মাণ করা হলো।
এ সময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁর সাপাহার সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায়…
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অনুমোদন ছাড়া ছবি ও ভিডিও ধারণ এবং তা…
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে অর্থ লেনদেন ও রোগীসেবায় ভোগান্তির অভিযোগ উঠেছে। এ…
ভোলার দৌলতখান উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক এক…
চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি থেকে অস্ত্র হাতে ভাইরাল হওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি…
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার…
This website uses cookies.