ভোলার দৌলতখান উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক), সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৌলতখান কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বর্তমান পরিস্থিতি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দৌলতখান উপজেলা প্রকৌশলী মো. কামরুল আহসান কর্মশালাটি সঞ্চালনা করেন এবং জিআইএস বিশেষজ্ঞ মো. আদনান হোসেন এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা জানান, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভান্ডার তৈরি এবং জিআইএসভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা গেলে ভবিষ্যতে সড়ক উন্নয়নের পরিকল্পনাগুলো আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা সহজতর হবে।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্র নেতা পাভেল ও ফজলে রাব্বি সাগরসহ স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
হাইস্কুলে পর্যাপ্ত বিনিয়োগের দাবিতে ফ্রান্সজুড়ে তীব্র ছাত্রআন্দোলন চলছে। প্রায় দুই হাজার স্কুল ও ৯০ শতাংশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন…
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয় তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের…
আপনার ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো হতে পারে অন্য কারো স্বপ্নপূরণের মাধ্যম। '১০ টাকায় খুশি'…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাইমা নামের এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মপরিচয়ে চমকে যান প্রধানমন্ত্রী…
This website uses cookies.