রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত পরিচয়ে মুহূর্তের জন্য চমকে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছরপূর্তি) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। এ সময় এক ক্ষুদে শিক্ষার্থী সাহস করে তার দৃষ্টি আকর্ষণ করে বলে ওঠে, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাইমা।’ আকস্মিক এমন নাম শুনে প্রধানমন্ত্রী কিছুটা চমকে গেলেও পরক্ষণেই হাসিমুখে শিশুটির সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। প্রটোকলের আনুষ্ঠানিকতা পেছনে ফেলে সেখানে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ, যা উপস্থিত অন্য শিশুদের মাঝেও আনন্দের ঢেউ তোলে।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শিশুদের পরিবেশিত আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন এবং তাদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গেও যুক্ত হন তিনি। তাদের নানা কথা শোনেন এবং প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি স্মারক উপহার দেওয়া হয়। সবশেষে প্রধানমন্ত্রী এই আয়োজন উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি ঘটনায় ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
This website uses cookies.