শরীয়তপুরের জাজিরা উপজেলায় খেলনা বল ভেবে কুড়িয়ে নেওয়া ককটেল বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার সময় জুনায়েদ আহমেদ (১৭) নামের এক স্থানীয় কিশোর রাস্তার পাশে স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। সেটিকে খেলনা বল মনে করে সে হাতে তুলে নেয়। তখন তার সহপাঠী কামরুল বস্তুটির বিষয়ে জানতে চায়। এরপর তারা দুজনে মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি তাৎক্ষণিকভাবে সেটিকে ককটেল হিসেবে শনাক্ত করেন। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ হাত থেকে বস্তুটি ফেলে দিলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা কামরুল গুরুতর আহত হয়।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন কামরুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। সেখানে আরও কোনো বিস্ফোরক লুকানো রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ…
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরে উপ-নির্বাচন চলাকালীন মারধর, ভয় দেখানো এবং কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। দুই…
সার্বিয়ার ভিসা দেওয়ার নাম করে কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে শত শত যুবকের কাছ থেকে ৮…
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বিতরণে ধনী-গরিব বৈষম্য। ধনীরা বছরে…
তারল্যসংকটের কারণে ন্যাশনাল ব্যাংক পিএলসির বরিশাল সদর রোড শাখায় জমা রাখা বরিশাল জেলা পরিষদের প্রায়…
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুর সদর উপজেলার এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার…
This website uses cookies.