জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সুরক্ষা এবং দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং দায়মুক্তির দাবিসহ বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য সরকার ইতিমধ্যে অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। বর্তমান আইনটির বৈধতা থাকলেও, যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট তফসিলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে তাদের সুরক্ষা আরও মজবুত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরসহ যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতে চলমান মামলাগুলো ত্বরান্বিত করার বিষয়ে তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…
সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…
মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…
ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…
This website uses cookies.