বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আদালত ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাজমুল হক নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে এবং তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা দেখতে পান ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়। তবে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো পক্ষকে খুশি করতে নয়, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ…
২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬০ শতাংশ হয়েছে, যেখানে পুরো বছরের সামগ্রিক…
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে…
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ…
মতিঝিলের ঐতিহাসিক বাংলার বাণী ভবনটি এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ৫ই…
সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩…
This website uses cookies.