২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বুধবার প্রকাশিত সাময়িক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল মাত্র ২ দশমিক ০৫ শতাংশ। তবে পুরো অর্থবছরের সামগ্রিক প্রবৃদ্ধির হিসাব করলে তা দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশে।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির আকার ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা। অর্থবছরের প্রথমার্ধে প্রবৃদ্ধির গতি ছিল ভিন্ন। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ, যা দ্বিতীয় প্রান্তিকে ৩ দশমিক ০৩ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে ২ দশমিক ২২ শতাংশে নেমে এসেছিল। শেষ তিন মাসে তা আবার ঘুরে দাঁড়িয়ে ৪ দশমিক ৬০ শতাংশে উন্নীত হয়।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শিল্প খাতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। এপ্রিল-জুন সময়ে স্থির মূল্যে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল শূন্য দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই খাতে ৫ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট প্রবৃদ্ধি বেড়েছে। তবে বছরজুড়ে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল অসামঞ্জস্যপূর্ণ; প্রথম তিন প্রান্তিকে যথাক্রমে ৬ দশমিক ৮২, ১ দশমিক ২৭ এবং ঋণাত্মক শূন্য দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।
সেবা খাতের প্রবৃদ্ধিও শেষ প্রান্তিকে ৪ দশমিক ২৮ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৬ শতাংশ। যদিও বছরজুড়ে সেবা খাতে প্রবৃদ্ধির মন্থরতা ছিল, যেখানে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৫১, ৪ দশমিক ৪৫ ও ৩ দশমিক ৫২ শতাংশ।
এর বিপরীতে কৃষি খাতে প্রবৃদ্ধির হার কমেছে। সর্বশেষ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে এই খাতে প্রবৃদ্ধি ১ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট কমেছে। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কৃষির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২ দশমিক ১১, ৩ দশমিক ৬৮ ও ১ দশমিক ৭৪ শতাংশ। বিবিএসের সামগ্রিক হিসাব অনুযায়ী, শিল্প ও সেবা খাতে গতি ফিরলেও কৃষির মন্থরতা বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে।
মাসে ৩৫ রুপি বেতনে সিনেমার পোস্টার এঁকে ক্যারিয়ার শুরু করেছিলেন নানা পাটেকার। দারিদ্র্য ও সংগ্রামের…
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটরবাহী লরি রেলগেটের পাশের একটি হোটেলে ঢুকে পড়েছে। এতে রেলপথে…
বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড…
পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…
সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষ…
This website uses cookies.