Header Premium (728×90)

Categories: সারাদেশ

কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী বাজারের রিকশার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও স্থানীয় জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী এবং পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় কেবল চিকিৎসার ওপর নির্ভরশীল না হয়ে আগে থেকেই জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নানা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি

পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…

25 minutes ago

শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…

28 minutes ago

পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষ…

46 minutes ago

মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে…

56 minutes ago

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়কবাতি চুরি হয়ে যাওয়ার পর থেকে পুরো সড়ক অন্ধকারে নিমজ্জিত থাকছে। এই…

60 minutes ago

দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ…

1 hour ago

This website uses cookies.