নজিরবিহীন ছাত্রআন্দোলনে ফ্রান্সের পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। হাইস্কুলগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ না করার অভিযোগ তুলে শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেড ইউনিয়নের সদস্যরা দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন। বিবিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের ১ হাজার ৮৯১টি হাইস্কুল হয় অবরুদ্ধ রয়েছে, অথবা সরকার সেগুলো বন্ধ ঘোষণা করেছে। এছাড়া বিক্ষোভের কারণে দেশটির প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ হয়ে পড়েছে।
ফ্রান্সের 'ল ইউনিয়ন এটুডিয়ান্ট'-এর দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, নিস, নান্তেস ও লিয়োঁসহ ৩০টিরও বেশি শহরে এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে। লিলি শহরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ময়লার ডাস্টবিনে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্যারিসের এক শিক্ষার্থী।
সরকার যখন জরুরি ভিত্তিতে সরকারি ব্যয় সংকোচনের চেষ্টা করছে, তখন বিক্ষোভকারীদের দাবিগুলো কীভাবে মেটানো হবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহেও শত শত স্কুল অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। সেই আন্দোলনে অন্তত ২১৫ জন আহত এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।
তারল্যসংকটের কারণে ন্যাশনাল ব্যাংক পিএলসির বরিশাল সদর রোড শাখায় জমা রাখা বরিশাল জেলা পরিষদের প্রায়…
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুর সদর উপজেলার এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার…
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
This website uses cookies.