চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচিত হওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারনামীয় আসামি মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবলু উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে শিবলুর অস্ত্র হাতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পর তিনি কিছুদিন আত্মগোপনে চলে যান। তাঁর বিরুদ্ধে মারামারি ও হামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে। শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আজকেই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল…
হাইস্কুলে পর্যাপ্ত বিনিয়োগের দাবিতে ফ্রান্সজুড়ে তীব্র ছাত্রআন্দোলন চলছে। প্রায় দুই হাজার স্কুল ও ৯০ শতাংশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন…
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয় তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের…
আপনার ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো হতে পারে অন্য কারো স্বপ্নপূরণের মাধ্যম। '১০ টাকায় খুশি'…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…
This website uses cookies.