সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্ত দিয়ে স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের প্রজাপতি রিসোর্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী এক গৃহবধূকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ওই গৃহবধূকে ৪ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রিসোর্টটিতে অবস্থান করছিল। উদ্ধার হওয়া ভুক্তভোগী খুকি আক্তার মীম বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভুক্তভোগীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আ. করিমের ছেলে সাগর মিয়া।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি ঘটনায় ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
This website uses cookies.