Header Premium (728×90)

মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ

কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে চলেছে। ৩৯ বছর বয়সী এই মহাতারকা মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন। বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারানোর পর পুরো দল এখন সর্বকালের সেরা এই ফুটবলারকে বর্ণিল বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে।

ফুটবল জাদুকর মেসির সঙ্গে শেষ মুহূর্তগুলো কাটানো এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার মুহূর্তে সতীর্থরা প্রকাশ করেছেন তাদের গভীর অনুভূতি ও স্মৃতিকথা।

মেসির সান্নিধ্য পাওয়ার অপেক্ষার কথা জানিয়ে এনজো ফার্নান্দেজ বলেন, 'আমরা তার জন্য অপেক্ষা করছি। সে আসার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। তার সঙ্গে বারবিকিউ করব, এই কয়েকটি দিন উপভোগ করব। সে এর পুরোপুরি প্রাপ্য। আমরা চাই তার বিদায়টা দারুণ হোক, যাতে সে মুহূর্তটি সত্যিই উপভোগ করতে পারে।'

জাতীয় দলে মেসির সঙ্গে প্রথমবার খেলার অভিজ্ঞতা নিয়ে সান্তিয়াগো কাস্ত্রো বলেন, 'এটাই প্রথমবার আমি মেসির সঙ্গে থাকব, কারণ এর আগে কখনো তার থাকার সুযোগ হয়নি। অনুভূতিটা খুব বিশেষ, আবার কিছুটা কষ্টের। কারণ আপনি সারা জীবন তাকে খেলতে দেখতে চান। আমি তাকে দেখেই বড় হয়েছি। সে যখন জাতীয় দলে অভিষেক করেছিল, মোটামুটি তখনই আমি ফুটবল দেখা শুরু করি। সে আমাকে ফুটবল, জাতীয় দল এবং এই জার্সি পরার অর্থের প্রেমে পড়িয়েছিল।'

বিদায়ী মুহূর্তটির আবেগ সম্পর্কে আগুস্তিন জিয়া উল্লেখ করেন, 'এটি খুব বিশেষ একটি রাত হতে যাচ্ছে। অনেক আবেগ থাকবে। দিনটি একই সঙ্গে দুঃখের এবং আনন্দের হবে, কারণ সে বিদায় নিতে পারছে। সে সবকিছুরই প্রাপ্য। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা মুহূর্তটি খুব উপভোগ করব।'

মেসিকে দেখে বেড়ে ওঠার কথা স্মরণ করে জিয়ানলুকা প্রেস্তিয়ানি বলেন, 'আমি মেসিকে দেখেই বড় হয়েছি। তার বিদায়ের অংশ হতে পারাটা খুব সুন্দর একটি বিষয় হবে, আবার অনেক বড় কষ্টের। আমি তাকে দেখেই বড় হয়েছি। জাতীয় দলে তাকে আর না দেখতে পাওয়াটা সত্যিই অনেক কষ্টের হবে।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আট মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা। মঙ্গলবার রাত…

2 minutes ago

নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু…

7 minutes ago

নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা…

18 minutes ago

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। অ্যান্টার্কটিকার বরফে স্থাপিত…

31 minutes ago

নাটোরে কালো জাদুর অপবাদ দিয়ে তিন নারীকে জুতার মালা পরিয়ে হেনস্তা

নাটোরের গুরুদাসপুরে কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে রাস্তায়…

40 minutes ago

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

49 minutes ago

This website uses cookies.