সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে শুক্রবার ও শনিবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা সেলিম (৪০), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ারধানগড়া মহল্লার নাবিল (২১), ধীতপুর গ্রামের ইমরান (২৭), আতিকুর রহমান (৪৫), খাগা গ্রামের আল আমিন (৩৭), এবং বাগবাটি গ্রামের আব্দুল হালিম সরকার (৩৫) ও শহিদুল ইসলাম (৩২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভের সময় নাটকীয়ভাবে পুলিশের…
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে…
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শয্যাশায়ী ও ক্যান্সার আক্রান্ত বাবা শাহাবুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত…
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি ঘটনায় ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের চার কর্মকর্তা ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল…
This website uses cookies.