ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া কেশবপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে দুই বৃদ্ধের আত্মহত্যা দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতারা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী ডিজিটাল ফ্যাসিবাদের পথ করবে: বিশ্লেষকরা নিয়োগ পরীক্ষা স্থগিত নিয়ে আসিফ মাহমুদের ক্ষোভ ও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শর্টকাটের কথা বলে সিএনজি চালক কর্তৃক কিশোরী ধর্ষণ ও হত্যা

মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় শনিবার (৩ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তির নাম শামছুল আলম (৩৫), যিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা ইসমাইল হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করেন। শিশুটি তার মা ও দাদা-দাদির সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে শিশুটির মা স্থানীয় বাজারে গেলে বাড়িতে তাকে একা পেয়ে প্রতিবেশী শামছুল আলম জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তদন্তের স্বার্থে এবং শারীরিক পরীক্ষার সুবিধার্থে শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

তৈয়বুর রহমান আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শামছুল আলম গা-ঢাকা দিয়েছেন। পুলিশ রাতে তার বাড়িতে অভিযান চালালে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ভুক্তভোগী শিশুটির বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এজাহার পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

আপডেট সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬