খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে মশার লার্ভা নিধন বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। তিনি আরও বলেন, কেবল ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই এডিস মশার বংশবিস্তার রোধে নগরবাসীকে আরও সচেতন হতে হবে। বাড়ির ভেতর, ছাদ, বারান্দা বা আঙিনায় যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অভিযানটি সফল করার লক্ষ্যে বিদ্যমান জনবলের পাশাপাশি নগরীর ৩১টি ওয়ার্ডে অতিরিক্ত পাঁচজন করে স্প্রেম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলতি মাসজুড়ে অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের ড্রেন এবং বাড়ির অভ্যন্তরীণ জমে থাকা পানিতে ওষুধ ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করবেন।
কেসিসি প্রশাসক পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও ডাবের খোসার মতো যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো দ্রুত অপসারণের জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান। এছাড়া মাঠপর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু ও মো. ইসহাক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…
সিরাজগঞ্জে ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় এম এ মতিন কটন মিলের সংযোগ বিচ্ছিন্ন…
পাবনায় ধর্ষণ ও হত্যার শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও…
চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…
This website uses cookies.