Header Premium (728×90)

রামপুরহাটে উদ্ধার মমতার ভাইঝির ঝুলন্ত দেহ, শুরু তদন্ত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে ছিলেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টি গত ৪-৫ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। ইদানিং তিনি নিজের ঘরে একাই থাকতেন। বৃষ্টির এক আত্মীয় জানান, সকালে তাকে নিজের ঘরেই দেখা গিয়েছিল, এরপর আর বাইরে দেখা যায়নি। পরে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার দেহ পাওয়া যায়। আত্মীয়ের কথায়, ও ডিপ্রেশনে ছিল, চিকিৎসা চলছিল। নিজের ঘরে একাই থাকত। আমাদের সঙ্গে বেশি কথা বলত না। আজ সকালেও ছিল নিজের ঘরে। আমরা কেউ আর বাইরে দেখিনি। তারপর তো শুনছি, গলায় দড়ি দেয়া অবস্থায় পাওয়া গিয়েছে। জানি না হঠাৎ কী ঘটে গেল।

উল্লেখ্য, বৃষ্টি বোলপুর হাই স্কুলের করণিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তার চাকরি বাতিল করা হয়েছিল। বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায়ের দাবি, তার মেয়ে মেধাবী ছিলেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, এর জন্য তিনি কোথাও কোনো দরবার করেননি। সম্প্রতি বৃষ্টির বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল, যা নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব বিষয়কে কেন্দ্র করে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো চাপ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ…

7 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে ফ্রেশার্স ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার সন্ধ্যায়…

14 minutes ago

বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বের সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা…

16 minutes ago

অর্থনীতি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক…

17 minutes ago

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও ক্ষতিকর উপাদান বিক্রির অভিযোগে…

23 minutes ago

মিশিগান ডেমোক্রেটিক পার্টির ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তাহমিদ চৌধুরী

কমিউনিটি সম্পৃক্ততা ও তরুণ নেতৃত্বে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য…

24 minutes ago

This website uses cookies.